আমাদের Blackboard Edu টিমের পক্ষ থেকে তৈরি করা প্রথম কোর্স টিজার বা শর্ট ফিল্মটি অবশেষে মুক্তি পেয়েছে! এটি শুধুমাত্র একটি ট্রেইলার নয়, বরং আমাদের উদ্দেশ্যের একটি প্রতিফলন।
আমাদের মূল লক্ষ্য: কম খরচে সেরা শিক্ষা
আমরা আমাদের প্রতিটি লাইভ সেশনে একটি কথা বারবার বলেছি—আমাদের লক্ষ্য অনেক টাকা খরচ করে চকচকে বা ঝকঝকে মার্কেটিং ভিডিও বানানো নয়। আমরা চাই শিক্ষার্থীদের কম খরচে বেস্ট ক্লাস (Best Quality Education at Low Cost) উপহার দিতে। আমাদের বিশ্বাস, যদি আমরা মানসম্মত শিক্ষা দিতে পারি, তবে আমাদের শিক্ষার্থীরাই আমাদের কথা সবার কাছে পৌঁছে দেবে।
মার্কেটিংয়ের পেছনে অহেতুক টাকা খরচ করা মানেই কোর্সের দাম বাড়িয়ে দেওয়া, যা আল্টিমেটলি শিক্ষার্থীদেরই ক্ষতি করে। আমরা সেই পথে হাঁটতে চাই না।
নির্মাণ নেপথ্যের গল্প
পুরো শর্ট ফিল্মটি সম্পূর্ণ ফোন দিয়ে শুট করা হয়েছে। কোনো দামী ক্যামেরা বা স্টুডিওর ব্যবহার ছাড়াই আমরা আমাদের মেসেজটি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি।
ক্যামেরায়: আমি এবং আপনাদের সবার প্রিয় Md Junayed Khan Ryan ভাইয়া।
স্ক্রিনে: থাকছেন Omio Ar Ongkoo (Al Fahim) এবং Physics with Rahat Bhai।
কেন আমাদের সাথে যুক্ত হবেন?
Blackboard Edu এবং HSC Crackers এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার বাণিজ্যিকীকরণ কমিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন।
Course teaser video link: https://youtu.be/1Z-TA4F3N44?si=DK3laU4XGM854XPH